কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

Published: September 28, 2026, 8:46 am

চব্বিশের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ মোট ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে এ সংক্রান্ত অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তালিকায় থাকা উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার বাকি আসামিদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের এই চাঞ্চল্যকর মামলায় দীর্ঘদিন ধরে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেন। পরবর্তীতে প্রসিকিউশন পক্ষ থেকে প্রতিবেদনটি যাচাই-বাছাই করা হয় এবং নিয়ম অনুযায়ী ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে তা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin