সারাদেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও দুজন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৪৯ জন রোগী শনাক্ত হয়েছে। এর আগের দিন সোমবার (২১ সেপ্টেম্বর) হামের উপসর্গে সারাদেশে ছয়জন শিশুর মৃত্যু হয়েছিল এবং ওইদিন নতুন শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩০৫ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫ জনে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এই মোট মৃত্যুর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে এবং ৯৬৪ জনের মৃত্যু হয়েছে হাম সন্দেহে।





