সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

Published: September 20, 2026, 8:34 am

রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে আজ রোববার সকালে মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে সরকারের বিভিন্ন নীতি-নির্ধারণী বিষয়ের পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy