আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজের জেরে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

Published: September 20, 2026, 6:46 am

আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজের ঘটনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জেরে নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এক আদেশে তাঁকে থানা থেকে সরিয়ে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

প্রত্যাহার হওয়া ওসির স্থলে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলনকে নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনা সৃষ্টি হয়। এর মধ্যেই গত শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই শনিবার সন্ধ্যায় ওসিকে প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম বিভাগের খবর, Chattogram Division News

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo