রাজধানীর পল্লবীতে পরিস্থান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল সোয়া ৭টার দিকে পল্লবী থানাধীন সিরামিক রোডে পার্কিং করা অবস্থায় বাসটিতে আগুন দেয়া হয়।
ঘটনার সময়ের একটি ভিডিও চিত্রে দেখা যায়, ভারী বৃষ্টিপাতের মধ্যেই পরিস্থান পরিবহনের বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলছে।





