দেশের বাজারে ভিভো ভি৮০: থাকছে স্মার্টওয়াচ ও ক্লাউড স্টোরেজ উপহার

Published: November 15, 2026, 4:17 pm

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভিভো তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন 'ভিভো ভি৮০' দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। গত ১৫ নভেম্বর থেকে দেশের সকল অনুমোদিত ভিভো শোরুমে স্মার্টফোনটি বিক্রির জন্য পাওয়া যাচ্ছে। আধুনিক ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি উন্নত ক্যামেরা প্রযুক্তির সমন্বয়ে ফোনটি বাজারে আনা হয়েছে।

ভিভো ভি৮০-এর প্রধান আকর্ষণ এর ক্যামেরা সিস্টেম। এতে পেশাদার মানের পোর্ট্রেট ছবি তোলার জন্য ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা যুক্ত করা হয়েছে, যেখানে ৮৫ ও ১০০ মিলিমিটারের ফোকাল অপশন রয়েছে। এছাড়া গ্রুপ ছবি তোলার সুবিধার্থে এতে ৫০ মেগাপিক্সেলের জাইস গ্রুপ পোর্ট্রেট ক্যামেরা দেওয়া হয়েছে, যা ৯২ ডিগ্রি ওয়াইড ফ্রেম সাপোর্ট করে। ভিডিও ধারণের ক্ষেত্রে এতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সৃজনশীল ইফেক্ট এবং প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমে ফোরকে ভিডিও ধারণের সুবিধা রাখা হয়েছে।

ফোনটিতে অরিজিনওএস ৭ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। দৈনন্দিন কাজ সহজতর করার জন্য এতে 'ক্যাপচার টু নোট' ও 'এআই রেকর্ডার'-এর মতো স্মার্ট ফিচার যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে হোয়াইটবোর্ড বা স্লাইডের ছবিকে সম্পাদনাযোগ্য নথিতে রূপান্তর এবং সভার আলোচনার অডিও থেকে সারসংক্ষেপ তৈরি করা সম্ভব। মাল্টিটাস্কিংয়ের জন্য এতে ৮ জিবি ও ১৬ জিবি এক্সটেন্ডেড র‍্যামের সুবিধা রয়েছে। দীর্ঘমেয়াদি ব্যবহারের নিশ্চয়তা দিতে ভিভো ছয় বছরের স্মুথ এক্সপেরিয়েন্স গ্যারান্টি এবং ছয় বছরের বর্ধিত নিরাপত্তা হালনাগাদ সুবিধা দিচ্ছে।

ব্যাটারি সক্ষমতার দিকে নজর দিলে দেখা যায়, এতে ৭২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্লু-ভোল্ট ব্যাটারি এবং ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া ১.৫কে রেজল্যুশনের ১৪৪ হার্টজ আই প্রোটেকশন ডিসপ্লে এবং নিরাপত্তার জন্য থ্রিডি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে। রাইজ অরেঞ্জ, ভিশন গ্রিন ও প্রাইম গ্রে—এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাচ্ছে, যার মধ্যে রাইজ অরেঞ্জ রঙটিকে প্রিমিয়াম হিসেবে উপস্থাপন করছে প্রতিষ্ঠানটি। ফোনটির ডিজাইনে ফ্লোটিং ক্যামেরা মডিউল, ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস এবং অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেমের ব্যবহার রয়েছে।

গ্রাহকদের জন্য ভিভো বিশেষ উপহার ঘোষণা করেছে। ফোনটি কিনলে বিনামূল্যে একটি স্মার্টওয়াচ, এক বছরের ডিসপ্লে ইনস্যুরেন্স এবং ১০০ জিবি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ সুবিধা পাওয়া যাবে। এছাড়া সর্বোচ্চ ১২ মাসের শূন্য শতাংশ কিস্তিতে ফোনটি কেনার সুযোগ রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin