সাফ চ্যাম্পিয়নশিপে চিকিৎসাসেবার দায়িত্বে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল

Published: November 5, 2026, 4:15 pm

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর মেডিকেল সাপোর্ট বা চিকিৎসাসেবা নিশ্চিত করার দায়িত্ব পেয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। এই টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড় এবং আগত দর্শকদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি।

সাফের নির্ধারিত মেডিকেল চাহিদা অনুযায়ী, জাতীয় স্টেডিয়ামে দেশি-বিদেশি খেলোয়াড় ও দর্শকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ৩টি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট (এএলএস) অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। এছাড়া ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ৪ জন নার্স এবং ৮ জন হেলথকেয়ার প্রফেশনালকে এই দায়িত্ব পালনের জন্য নিয়োজিত করা হয়েছে।

মাঠের পাশাপাশি দর্শক গ্যালারিতে তাৎক্ষণিক চিকিৎসাসেবা প্রদান এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পৃথক মেডিকেল রুমের ব্যবস্থাও রাখা হয়েছে। একই সাথে মাঠে ফার্স্ট এইডসহ ২টি অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (এইডি), হুইলচেয়ার, স্ট্রেচার এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাফ চ্যাম্পিয়নশিপে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে চিকিৎসাসেবা প্রদানের এই উদ্যোগ, প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানের মেডিকেল প্রটোকল ও জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় আরও সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh