ইমরান খানের মুক্তি ও যথাযথ চিকিৎসার আহ্বান জানাল জাতিসংঘ

Published: November 21, 2026, 3:23 am

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং তার আটকাবস্থাকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক। সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান।

ভলকার তুর্ক ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির কারাবন্দি থাকা এবং একই সঙ্গে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও রাজনৈতিক বিরোধীদের আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলার জন্য কঠোর তাগিদ দিয়েছেন।

অন্যদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইমরান খান ও বুশরা বিবির জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে তাদের পরিবার ও আইনজীবীদের সাথে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছে সংস্থাটি। এছাড়া ইমরানের পরিবারের ওপর চলমান রাজনৈতিক হয়রানি অবিলম্বে বন্ধ করার দাবিও জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy