জাতিসংঘে বিশ্বমানুষের মনের কথা বলেছেন তারেক রহমান: রিজভী

Published: September 25, 2026, 10:29 am

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর জোরালো দাবি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই ভাষণের মাধ্যমে সারা বিশ্বের মানুষের মনের প্রতিধ্বনি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে ওলামা দল আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী তার বক্তব্যে আরও বলেন, বর্তমান বিএনপি সরকার দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, এই দেশে স্বাধীনতা বিরোধী বা গণতন্ত্র বিরোধী কারো কোনো স্থান নেই।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh