ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার আড়কান্দি এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী কিংফিশার পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলমান রয়েছে। নিহতদের বিস্তারিত পরিচয় এবং দুর্ঘটনার বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।





