রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা: দুই বাংলাদেশি নাগরিকসহ নিহত ১২

Published: October 11, 2026, 2:30 am

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, এই হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আরও ৩০৯ জন আহত হয়েছেন। হতাহতদের তালিকায় বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন, যার মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

নিহতদের মধ্যে চারজন সৌদি আরবের নাগরিক ছাড়াও মিশর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া এবং যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। হামলার পরপরই কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

এর আগে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা রিয়াদের এই বিমানবন্দরের অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়ে আসছিল। গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত চারবার হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবারের হামলায় সৌদিয়া এয়ারলাইনসের একটি বিমান এবং বিমানবন্দরের অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়, যেখানে একজন পাইলটসহ তিনজন সৌদি নাগরিক নিহত হন।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, পূর্ব সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও একটি ক্ষেপণাস্ত্র বা নিক্ষিপ্ত বস্তু আঘাত হেনেছে। প্রায় দুই মাস ধরে হুথি বিদ্রোহী ও সৌদি জোটের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলার অংশ হিসেবেই রিয়াদ বিমানবন্দরকে প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে হুথিরা সতর্কবার্তা দিয়েছিল যে, যেসব বিমান সংস্থা সৌদি আকাশসীমা ব্যবহার করবে, তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। এই সতর্কবার্তার পরের দিনই শনিবার রিয়াদ বিমানবন্দরে এই বড় ধরনের হামলার ঘটনাটি ঘটল।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে শনিবার (১০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বিবিসি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin