বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত সদস্য অধ্যাপক ড. শামীমা সুলতানা আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করাবেন।
আগামীকাল বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এই শপথগ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।





