ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু

Published: October 1, 2026, 6:42 am

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী মো. শাহিন আলম (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগে তার মৃত্যু হয়।

কারারক্ষীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত শাহিন আলমের হাজতি নম্বর ২৮২১০/২৬। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার টেকপাড়া এলাকার মো. বশির উদ্দিনের ছেলে। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তিনি কারাবন্দি ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক সেলিম হোসেন জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh