স্পিকারের সঙ্গে দেখা করলেন বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি

Published: October 1, 2026, 9:49 am

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে তিনি জাতীয় সংসদে অবস্থিত স্পিকারের কার্যালয়ে যান। সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করার পর তিনি বেরিয়ে আসেন। নিজের এই সাক্ষাতের বিষয়টি ফেরদৌসী আহমেদ মিষ্টি নিজেই নিশ্চিত করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo