রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে কারাগারে ফেরার পথে গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানার কাছাকাছি একটি স্থানে প্রিজন ভ্যান থেকে টয়লেটে যাওয়ার কথা বলে তিনি কৌশলে পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, পিচ্চি রাজা মোহাম্মদপুর এলাকার একজন শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ চলতি বছরের ১৯ মে নেপাল থেকে ফেরার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩৩





