বন্দর নগরী চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত। সাধারণত দিনের অন্যান্য সময়ে এখানে পর্যটকদের ব্যাপক ভিড় ও কোলাহল লেগেই থাকে। তবে দিনের শুরুতে সৈকতের চিত্র থাকে সম্পূর্ণ আলাদা।
সকালের স্নিগ্ধতা ও নির্জনতায় পতেঙ্গা সৈকত এক ভিন্ন রূপ ধারণ করে। দিনের ব্যস্ত সময়ের তুলনায় এই সময়ে সৈকতে দর্শনার্থীদের উপস্থিতি থাকে খুবই সামান্য। দিনের অন্য সময় দর্শনার্থীদের ভিড় থাকলেও সকালে সৈকতে ছিল হাতে গোনা কয়েকজন। এই শান্ত সময়ে তারা সৈকতের সৌন্দর্য উপভোগ করছেন।
5.-Chittagongsea-beachPatengavisitorsbeauty24112026.JPG
prothomalo-bangla/2026-11-23/y5keycay/5.-Chittagongsea-beachPatengavisitorsbeauty24112026.JPG





