ওয়ান ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ, বেতন ৩০ হাজার

Published: October 10, 2026, 3:47 am

ওয়ান ব্যাংক পিএলসি নতুন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি অফিসার (ক্যাশ/জিবি/অন্যান্য)’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদে আবেদনের সুযোগ পাবেন।

আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়া ব্যাংকিং খাতে ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বাংলা ও ইংরেজি ভাষায় (লেখা ও বলায়) ভালো দক্ষতা থাকা জরুরি। পাশাপাশি কম্পিউটার চালনায়, বিশেষ করে এমএস অফিস প্যাকেজে পারদর্শী হতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

নিয়োগপ্রাপ্তদের বেতন হবে মাসিক ৩০,০০০ টাকা। এটি একটি ফুলটাইম চাকরির সুযোগ এবং কর্মস্থল হবে দেশের যেকোনো জায়গায়। ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা অন্যান্য সুবিধাও পাবেন।

আগ্রহী প্রার্থীরা বিডি জবস ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা আগামী ১৭ অক্টোবর, ২০২৬ তারিখ পর্যন্ত।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy