ব্যাংকের প্রতিনিধি পরিচালক হতে হলে হতে হবে কোম্পানির পরিচালক

Published: September 18, 2026, 5:54 am

এখন থেকে কোনো ব্যাংকের শেয়ারধারী কোম্পানির পক্ষ থেকে মনোনীত পরিচালক হতে হলে সেই ব্যক্তিকে অবশ্যই ওই শেয়ারধারী কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হতে হবে। অর্থাৎ, কোম্পানি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক পদের বাইরে অন্য কাউকে ব্যাংকের প্রতিনিধি পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়ার সুযোগ আর থাকছে না। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি আদেশ জারি করে ব্যাংকের পর্ষদে পরিচালক নির্বাচনের ক্ষেত্রে এই নতুন বাধ্যবাধকতা আরোপ করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংক-কোম্পানির মালিকানার কাঠামোয় স্বচ্ছতা আনা এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে বিভিন্ন কোম্পানি ব্যাংকের শেয়ার কিনে মনোনীত পরিচালকদের মাধ্যমে ব্যাংকগুলোর ওপর প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করত। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, অনেক ক্ষেত্রে দেখা গেছে, কাগুজে কোম্পানির নামে শেয়ার কিনে পেশাজীবীদের পর্ষদে বসিয়ে ব্যাংক নিয়ন্ত্রণ করা হয়েছে। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রামের এস আলম গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান এভাবে ইসলামী ব্যাংকসহ সাতটি ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং পরবর্তীতে এসব মনোনীত পরিচালকেরা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন করিয়েছিলেন।

নতুন আদেশে শেয়ারধারণের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে কোনো কোম্পানি তার প্রকৃত সম্পদমূল্যের বেশি মূল্যমানের ব্যাংকের শেয়ার কিনতে বা ধারণ করতে পারবে না। উদাহরণস্বরূপ, কোনো কোম্পানির প্রকৃত সম্পদমূল্য ১০০ কোটি টাকা হলে, সেই কোম্পানি সর্বোচ্চ ১০০ কোটি টাকা সমমূল্যের ব্যাংকের শেয়ার ধারণ করতে পারবে। যদি কোনো কোম্পানির কাছে বর্তমানে নির্ধারিত সীমার চেয়ে বেশি শেয়ার থাকে, তবে আগামী ছয় মাসের মধ্যে তা নির্দিষ্ট সীমার নিচে নামিয়ে আনতে হবে।

তবে এই নতুন বিধান সব ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্র্যাক ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সীমান্ত ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংকের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। এসব ব্যাংকের বেশির ভাগ শেয়ার মুনাফা না করা প্রতিষ্ঠান বা ট্রাস্টের হাতে থাকায় ব্যাংক অনুমোদনের সময় থেকে তাদের কিছু বিশেষ ছাড় দেওয়া হয়েছিল, যা এখনো বহাল থাকবে।

উদাহরণ হিসেবে ধরা যাক, ১০০ কোটি টাকা প্রকৃত সম্পদমূল্যের কোনো কোম্পানির হাতে যদি এক বা একাধিক ব্যাংকের ১৫০ কোটি টাকার মূল্যমানের শেয়ার থাকে, তবে আগামী ছয় মাসের মধ্যে ওই কোম্পানিকে ৫০ কোটি টাকার সমমূল্যের শেয়ার বিক্রি বা অন্য কোনো উপায়ে কমাতে হবে।.বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক-কোম্পানির মালিকানার কাঠামোয় স্বচ্ছতা আনা এবং

এখন এসব মনোনীত পরিচালকেরা খেলাপি হয়ে যাওয়া ঋণের কোনো দায়দায়িত্ব নিচ্ছেন না।.শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক ও কোম্পানির ক্ষেত্রে নিয়ম হচ্ছে, তালিকাভুক্ত কোম্পানির পরিচালক হতে হলে ওই কোম্পানির ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo