কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

Published: October 5, 2026, 2:46 am

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীরকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন নিজ বাহিনীতে ফিরে যাওয়ার প্রায় একমাস পর সরকার কারা অধিদপ্তরে এই নতুন মহাপরিচালক নিয়োগ দিল।

একই প্রজ্ঞাপনে কারা অধিদপ্তরের অন্যান্য পদেও রদবদল আনা হয়েছে। নতুন অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন কর্নেল মো. সাইদুল ইসলাম। অন্যদিকে, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin