গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৪২ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাম সংক্রান্ত পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২১ হাজার ৬২৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া, সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৮ হাজার ৮৪ জন। এই সময়ের মধ্যে মোট এক লাখ ৭২ হাজার ২১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিশু।
সবমিলিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট এক হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০২ জন শিশুর মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১২ জন।





