আইআরজিসিকে প্রশংসাসূচক হাতে লেখা চিঠি পাঠালেন ইরানের সর্বোচ্চ নেতা

Published: September 23, 2026, 6:31 am

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে একটি হাতে লেখা চিঠি পাঠিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উদ্দেশে পাঠানো এই বার্তায় বাহিনীর সদস্যদের অক্লান্ত প্রচেষ্টার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে মুজতবা খামেনি বলেন, 'আপনার নিজের এবং আপনার প্রচারবিমুখ ও বিনয়ী সহকর্মীদের অক্লান্ত প্রচেষ্টা সম্পর্কে আপনারা খুব সামান্যই উল্লেখ করেছেন। এটা নিষ্ঠাবান ও আন্তরিক মানুষেরাই করে থাকেন।'

সর্বোচ্চ নেতা আরও যোগ করেন, 'তবুও, ঐশ্বরিক প্রজ্ঞায় এই গুণের ফলাফল হলো সেই ভালোবাসা ও সম্মান, যা সর্বশক্তিমান নিষ্ঠাবানদের দান করেন। সেই সঙ্গে তিনি তাদের অশেষ দোয়া ও বিজয়ও প্রদান করেন।'

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩৩ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে হাতে লেখা চিঠি পাঠিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh