চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল

Published: September 23, 2026, 6:40 am

রাজধানীর উত্তরা-মতিঝিল রুটে চলাচলকারী একটি মেট্রোরেলের দরজা চলন্ত অবস্থায় হঠাৎ খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এই যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার সকাল ৭টা ৩৭ মিনিট থেকে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের দিকে যাওয়ার সময় ট্রেনটির পেছনের দিকের একটি দরজা খুলে যায়। নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।

পরে যান্ত্রিক ত্রুটি মেরামত করা হলে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় নির্ধারিত রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin