কেরানীগঞ্জের আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

Published: October 26, 2026, 7:56 am

রাজধানীর কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে নারিকেল বাগ এলাকায় অবস্থিত আমান প্লাস্টিক কারখানায় এই দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৩২ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর তাদের কাছে পৌঁছায়। খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin