গ্রাম পুলিশের বেতন সাড়ে ৭ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা

Published: November 7, 2026, 7:30 am

গ্রাম পুলিশের সদস্যদের বেতন বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জাতীয় প্যারেড গ্রাউন্ড মাঠে আয়োজিত গ্রাম পুলিশের বাহিনীর মহাসমাবেশে যোগ দিয়ে তিনি এ ঘোষণা দেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশের বেতন বর্তমানে প্রচলিত সাড়ে ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। সমাবেশস্থলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সারাদেশ থেকে আসা গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরে মূল মঞ্চে ওঠেন।

সমাবেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, গ্রাম নিরাপদে থাকলে পুরো দেশ নিরাপদ থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh