রাজধানীর পল্লবীতে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড

Published: November 7, 2026, 6:20 pm

রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। আগুন দেখার পরপরই বাসের চালক ও হেলপার সিটগুলো সরিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে নিরাপদে সরিয়ে নেয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটিতে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এর আগে গতকাল রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের আরেকটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh