দুই দিনে ছয় বাসে আগুন, পরিবহন খাতে চরম আতঙ্ক

Published: November 8, 2026, 4:45 pm

ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা বৃদ্ধি পাওয়ায় চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। গত ৬ ও ৭ নভেম্বর—মাত্র দুই দিনে ঢাকা ও বিভিন্ন আন্তজেলা রুটের অন্তত ছয়টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ সদর দপ্তরে পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, দুষ্কৃতকারীরা ঢাকাসহ সারা দেশে চলাচলকারী গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব ঘটনার ফলে সড়কে চলাচলকারী গণপরিবহনের নিরাপত্তা নিয়ে মারাত্মক শঙ্কা তৈরি হয়েছে।

হঠাৎ করে গণপরিবহনকে লক্ষ্য করে এমন সংহিসতা ও অগ্নিসংযোগের ঘটনা শুরু হওয়ায় সড়ক পরিবহনের সাথে সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজকের পরিবহন খবর ২০২৬ | Public Transport News

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo