প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে অনুমোদনের জন্য মোট ১৩টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা। এই ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ও অনুদান হিসেবে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের এটি পঞ্চম একনেক সভা এবং বর্তমান সরকারের মেয়াদে দশম সভা। সভায় নতুন প্রকল্পের পাশাপাশি বেশ কিছু চলমান প্রকল্পের মেয়াদ বাড়ানো এবং ব্যয় বৃদ্ধির প্রস্তাবও পর্যালোচনার জন্য তোলা হয়েছে বলে জানা গেছে।





