বাংলাদেশ নৌবাহিনীতে জনবল নিয়োগ, আবেদনের সুযোগ ১৩ অক্টোবর পর্যন্ত

Published: October 7, 2026, 7:15 am

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯টি ভিন্ন শাখায় যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আবেদনের শেষ সময় ১৩ অক্টোবর ২০২৬।

নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রদান করা হবে। আবেদনের জন্য প্রার্থীকে নৌবাহিনীর ওয়েবসাইটের মাধ্যমে প্রাক-যোগ্যতা যাচাই করে নিতে হবে। আবেদনের ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি প্রদানের পর অনলাইন ফরম পূরণ করে তা প্রিন্ট করতে হবে। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

আবেদনের যোগ্যতার ক্ষেত্রে শাখাভেদে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) এবং মেডিকেল শাখার জন্য ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ এসএসসি (বিজ্ঞান) বা সমমান পাস হতে হবে। রেগুলেটিংস, রাইটার, স্টোর, মিউজিশিয়ান এবং এমওডিসি (নৌ) পদের জন্য ন্যূনতম জিপিএ ৩.০০ সহ এসএসসি বা সমমান পাস হতে হবে। এছাড়া কুক ও স্টুয়ার্ড পদের জন্য ন্যূনতম জিপিএ ২.৫০ এবং টোপাস পদের জন্য ন্যূনতম ৮ম শ্রেণি পাস হতে হবে। ১ জানুয়ারি ২০২৭ তারিখে নাবিক পদের জন্য বয়স ১৭ থেকে ২০ বছর এবং এমওডিসি (নৌ) পদের জন্য ১৭ থেকে ২২ বছর হতে হবে।

ভর্তি পরীক্ষা ১৮ অক্টোবর ২০২৬ থেকে ২৩ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো: বানৌজা ঢাকা (খিলক্ষেত, ঢাকা), বানৌজা তিতুমীর (শহর খালিশপুর, খুলনা) এবং নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র (টাইগার পাস, চট্টগ্রাম)।

তবে কিছু শর্তের কারণে প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এর মধ্যে রয়েছে কোনো মামলায় অভিযুক্ত বা বিচারাধীন হওয়া, সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে বরখাস্ত হওয়া, দ্বৈত নাগরিকত্ব থাকা এবং সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ চলাকালে স্বেচ্ছায় চাকরি ত্যাগ করা।

এমওডিসি (নৌ)শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।বয়স১ জানুয়ারি ২০২৭ তারিখে (১) নাবিক: ১৭ থেকে ২০ বছর, (২) এমওডিসি (নৌ): ১৭ থেকে ২২ বছর।বেতন ও ভাতাসরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে।যারা আবেদন করতে পারবেন না >বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীন গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে।> সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত/বহিষ্কৃত হলে।>দ্বৈত নাগরিকত্ব।>সশস্ত্র বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালে স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে।আবেদন যেভাবে নাবিক পদে আবেদনকারী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজে Sailor Section/Apply Now–এ ক্লিক করে প্রথমেই প্রার্থীকে প্রাক্–যোগ্যতা যাচাই করে নাবিক ও এমওডিসির (নৌ) শাখাভিত্তিক Job Description (দায়িত্ব ও কর্তব্য) জেনে Apply Now বাটনে ক্লিক করতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy