মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ড. খলিলুরের একান্ত মতবিনিময়

Published: September 23, 2026, 5:53 am

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্তে মতবিনিময় করেছেন। এই সাক্ষাতের সময় তারা শুভেচ্ছা বিনিময় করেন। ড. খলিলুর রহমান নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে ট্রাম্পের সঙ্গে এই মতবিনিময়ের একটি ছবি প্রকাশ করেছেন।

ড. খলিলুর রহমান গত ২ জুন অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ৯৯ ভোট পেয়ে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হন। এদিকে, আগামী বৃহস্পতিবার নিউ ইয়র্ক সময় বিকালে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন বাংলাদেশের সরকারপ্রধান প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি হবে তার প্রথম জাতিসংঘ ভাষণ এবং প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য প্রদান করবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin