ঢাকায় আজ তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

Published: September 22, 2026, 2:33 am

রাজধানী ঢাকার ওপর দিয়ে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া বিষয়ক পূর্বাভাসভিত্তিক প্রতিষ্ঠান ‘আবহাওয়াবিদ’-এর তথ্যমতে, চট্টগ্রাম বিভাগ থেকে ধীরগতিতে একটি বজ্রঝড় ঢাকার দিকে অগ্রসর হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত ঝড়টি কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে অতিক্রম করেছে। এরপর সকাল ৭টা থেকে ৯টার মধ্যে নারায়ণগঞ্জ ও নরসিংদীর ওপর দিয়ে এবং সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে বজ্রঝড়টি রাজধানী ঢাকার ওপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

ঢাকায় এই বৃষ্টিপাত ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির কারণে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বাড়তে পারে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট তীব্র হওয়ার আশঙ্কাও রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin