দ্বিতীয় সন্তানের মা হলেন দীপিকা পাড়ুকোন

Published: September 19, 2026, 2:37 pm

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। অভিনেত্রী এবং তার স্বামী রণবীর সিংয়ের পরিবারে নতুন অতিথি হিসেবে এসেছে এক কন্যাসন্তান। শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা দম্পতি নিজেরাই এই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। শিশুর পায়ের ছাপের একটি মিষ্টি ছবি শেয়ার করে তারা জানিয়েছেন, তাদের প্রথম সন্তান দুয়া এখন বড় বোন হয়েছে।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দীপিকা প্রথমবার মা হওয়ার ঘোষণা দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ পোস্টের মাধ্যমে তিনি নিজের গর্ভাবস্থার কথা ভক্তদের জানিয়েছিলেন। এরপর ওই বছরের ৮ সেপ্টেম্বর দীপিকা ও রণবীর প্রথম কন্যাসন্তানের মা-বাবা হন, যার নাম রাখা হয় দুয়া পাড়ুকোন সিং।

সন্তান জন্মের পর প্রথম দিকে ব্যক্তিগত জীবন অনেকটা আড়ালেই রেখেছিলেন এই দম্পতি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তারা ধীরে ধীরে মেয়ের বিভিন্ন মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে শুরু করেন। ব্যক্তিগত জীবনের পাশাপাশি দীপিকা তার অভিনয় ক্যারিয়ারও সমানতালে চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন। এছাড়া অল্লু অর্জুনের ‘রাকা’ সিনেমাতেও তাকে দেখা যাবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy