কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে নিখোঁজ ছাত্র অপ্রতিমের মরদেহ উদ্ধার

Published: September 19, 2026, 9:18 am

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দক্ষিণমোড় এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবারের তথ্য অনুযায়ী, সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম শুক্রবার বিকাল ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয়েছিল। বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য সে তার মায়ের আইফোনটি নিয়ে বাসা থেকে বেরিয়েছিল।

শনিবার সকালে আব্দুল কাদের জিলানী নামের স্থানীয় এক ব্যক্তি কাজ করার সময় প্রথমে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin