মিরপুর সনি হলের সামনে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

Published: November 8, 2026, 6:06 pm

রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত সনি সিনেমা হলের সামনে একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটের দিকে এই হামলার ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেলটি ছুড়ে মারে। ককটেলটি সরাসরি গাড়িটির বনেটের ওপর গিয়ে পড়ে এবং বিকট শব্দে বিস্ফোরিত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি জানান, সনি হলের সামনে প্রাইভেটকারে ককটেল নিক্ষেপের খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে হামলাকারী দুর্বৃত্তদের চিহ্নিত করার জন্য পুলিশ কাজ করছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh