শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ৪১৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

Published: October 5, 2026, 11:33 am

যশোরের শার্শার গোগা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (৫ অক্টোবর ২০২৬) ভোরে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়। তবে অভিযানে কোনো মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে। চোরাচালানি মালামাল এবং মাদক পাচার চক্রকে চিহ্নিত করার লক্ষ্যে বিজিবি’র এই অভিযান কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও নিশ্চিত করেছেন যে, দেশের সীমান্ত সুরক্ষায় এবং যেকোনো ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh