ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০২ জন

Published: October 5, 2026, 11:45 am

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৭১ জনে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে নতুন করে আরও ১ হাজার ৯০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin