প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫১
এশিয়ান গেমসের সেমিফাইনালে আবারও ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে এশিয়া কাপের সেমিফাইনালেও ভারতের বিপক্ষে লড়াই করেছিল টাইগ্রেসরা।
গত বৃহস্পতিবার চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। অন্যদিকে, শুক্রবার জাপানের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ভারত। টস জিতে প্রথমে ব্যাটিং করতে পাঠানো জাপান মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে শ্রী চরনি ৪টি এবং শেফালি বর্মা ২টি উইকেট শিকার করেন।
আগামী ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বেলা ১১টায় সেমিফাইনালে হারমানপ্রীত করের নেতৃত্বাধীন ভারতের মুখোমুখি হবেন নিগার সুলতানার বাংলাদেশ দল।





