যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ, মালয়েশিয়ার বিপক্ষে বিশাল জয়

Published: November 9, 2026, 1:18 pm

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের দেওয়া ৩০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মালয়েশিয়া মাত্র ৯৮ রানেই অলআউট হয়ে যায়। এই জয়ে তিন ম্যাচে দুই জয়ে গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ চার নিশ্চিত করল যুব টাইগাররা। আগামী বৃহস্পতিবার সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে ভারত অথবা পাকিস্তানের মুখোমুখি হতে পারে বাংলাদেশ। প্রতিপক্ষের নাম নিশ্চিত হবে মঙ্গলবারের ম্যাচ শেষে।

বাংলাদেশের এই জয়ের মূল কারিগর ছিলেন সহ-অধিনায়ক আহসান আল মুমিন। চার নম্বরে ব্যাট করতে নেমে তিনি একাই দলের হাল ধরেন। দলীয় ১৪৪ রানে ৬ উইকেট হারানোর পর রবিউল হাসান অনিকের সঙ্গে ৭৯ এবং শেষ দিকে আলআমিন হোসেনের সঙ্গে আরও ৭৯ রানের জুটি গড়েন মুমিন। শেষ জুটির ৭৯ রানের মধ্যে ৬৮ রানই ছিল তাঁর। ১৩৩ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ১৫২ রানের ইনিংস খেলে যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েন তিনি। এর আগে ২০১৫ সালে পিনাক ঘোষের ১৫০ রান ছিল আগের রেকর্ড। মুমিনের ব্যাটে ভর করে বাংলাদেশ ৭ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে।

বল হাতে মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন তাফিউল আলম তামিম। পাওয়ার প্লের মধ্যেই পাঁচ উইকেট তুলে নিয়ে তিনি প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেন। ১৮ রান খরচায় ৭ উইকেট শিকার করেন তামিম, যা যুব ওয়ানডেতে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং পারফরম্যান্স। এর আগে ২০১৫ সালে সঞ্জিত সাহা ১৯ রানে ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন। মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সাথনাকুমারান ৮িল বলে ৫০ রান করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও দলের পাঁচ ব্যাটার কোনো রানই করতে পারেননি। রুবাই ইসলাম রিজন নিয়েছেন দুটি উইকেট। এটি যুব ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজকে ১৯৮ রানে হারিয়েছিল বাংলাদেশ। এছাড়া যুব এশিয়া কাপের ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম জয়ের রেকর্ড। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষেই ১৬ রানে ৯ উইকেট নিয়ে শীর্ষে আছেন ভারতের ইরফান পাঠান।

গত আসরে সংযুক্ত আরব আমিরাতকে ২৩৪ রানে হারিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছিল ভারত।বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন চার নম্বরে নামা সহ-অধিনায়ক আহসান আল মুমিন।

শেষ জুটির ৭৯ রানের মধ্যে তাঁর অবদানই ৬৮।১০২ বলে শতক পূর্ণ করা মুমিন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৫২ রানে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh