রাজধানীর বাড্ডায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের ঝটিকা মিছিল

Published: November 6, 2026, 9:35 am

রাজধানীর বাড্ডায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ। শুক্রবার দুপুর ২টার দিকে মধ্য বাড্ডার প্রগতি সরণি এলাকায় মিছিলটি বের করা হয়।

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, প্রগতি সরণি এলাকায় অবস্থিত ইউ-লুপের নিচ থেকে ঢাকা মহানগর যুবলীগের ব্যানারে মিছিলটি শুরু হয়। কয়েক মিনিট স্লোগান দিতে দিতে মিছিলটি সামনের দিকে এগিয়ে যাওয়ার পরই শেষ হয়ে যায়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin