নেপালের হিমলুং পর্বত অভিযানে তুষারধস, ১০ পর্বতারোহী ও গাইড নিখোঁজ

Published: September 27, 2026, 10:26 am

নেপালের মধ্যাঞ্চলে অবস্থিত হিমলুং পর্বতের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে। রবিবার ভোরের দিকে ঘটা এই দুর্ঘটনায় অন্তত ১০ জন স্থানীয় পর্বতারোহী ও গাইড নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার এই পর্বতটি নেপাল ও তিব্বত সীমান্তের খুব কাছে অবস্থিত। ঘটনার কয়েক দিন আগে থেকেই ওই এলাকায় ভারী তুষারপাত হচ্ছিল বলে জানা যায়।

হিমালয়া হলিডেজ ট্রেকিংয়ের কর্মকর্তা বিভূতি চাঁদ ঠাকুর জানিয়েছেন, নিখোঁজ ১০ জনের সবাই নেপালের নাগরিক। এর মধ্যে আটজন তাদের প্রতিষ্ঠানের অভিযানের সদস্য এবং বাকি দুজন অন্য একটি প্রতিষ্ঠানের।

তুষারধসের পর উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য দুটি হেলিকপ্টার এবং একটি বিশেষ উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। তবে ওই এলাকায় আবহাওয়া অত্যন্ত প্রতিকূল হওয়ায় এখন পর্যন্ত উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin