অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার নিয়মে বড় পরিবর্তন

Published: October 2, 2026, 10:22 am

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় শুক্রবার থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়ম অনুযায়ী, অস্ট্রেলিয়ার ভেতর থেকে (অনশোর) শিক্ষার্থী ভিসা বা সাবক্লাস ৫০০ আবেদনের সুযোগ অনেক ক্ষেত্রে সীমিত করা হয়েছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন এই নিয়ম কার্যকর হওয়ার পর থেকে অধিকাংশ সংশ্লিষ্ট টেম্পোরারি ভিসাধারীকে এখন অস্ট্রেলিয়ার বাইরে থেকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে। শুধু আবেদন করার সময়ই নয়, ভিসা মঞ্জুর হওয়ার সময়ও আবেদনকারীকে অস্ট্রেলিয়ার বাইরে থাকতে হবে।

এর পাশাপাশি, স্টুডেন্ট ভিসাধারীদের সঙ্গে তাদের স্বামী-স্ত্রী ও নির্ভরশীল সন্তানদের অস্ট্রেলিয়ায় নিয়ে আসার ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin