অ্যান্টার্কটিকায় উধাও পাঁচ লাখ পেঙ্গুইন, হারাল বৃহত্তম কলোনির খেতাব

Published: October 9, 2026, 9:23 am

অ্যান্টার্কটিকার নিকটবর্তী একটি প্রত্যন্ত আগ্নেয় দ্বীপে চিনস্ট্র্যাপ পেঙ্গুইনের সংখ্যা আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে। গত ১৪ বছরের ব্যবধানে দ্বীপটিতে পেঙ্গুইনদের ব্যবহৃত বাসার সংখ্যা ৬৩ শতাংশ কমে গেছে। ২০১১ সালে দ্বীপটিতে আনুমানিক ছয় লাখ চিনস্ট্র্যাপ পেঙ্গুইন বাসা বাঁধত। তবে ২০২৫ সালের সমীক্ষায় দেখা গেছে, সেখানে পেঙ্গুইনদের ব্যবহৃত বাসার সংখ্যা আগের তুলনায় প্রায় দুই-তৃতীয়াংশ কমে গেছে।

গবেষকদের মতে, এই পতনের পেছনে জলবায়ু পরিবর্তন প্রধান ভূমিকা পালন করছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এবং এর ফলে সৃষ্ট খাদ্যসংকটই পেঙ্গুইনদের এই বিপর্যয়ের অন্যতম কারণ। একসময় এই দ্বীপটি বিশ্বের সবচেয়ে বড় পেঙ্গুইন কলোনির আবাসস্থল হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে দ্বীপটি এখন সেই খেতাবও হারিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh