বাংলাদেশ পুলিশের ৬৭ জন পরিদর্শক (নিরস্ত্র) পদ থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশনার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদান করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, এই পদোন্নতির আদেশ অবিলম্বে কার্যকর হবে।





