দুবার পিছিয়ে পড়েও নাটকীয় জয় পেল রিয়াল মাদ্রিদ

Published: November 5, 2026, 3:29 am

এইকে অ্যাথেন্সের বিপক্ষে এক রোমাঞ্চকর লড়াইয়ে নাটকীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। অলউইন অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে দুবার পিছিয়ে পড়ার পরও হার মানেনি রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোলটি করে অল হোয়াইটরা ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয়।

ম্যাচের শুরু থেকেই রিয়ালকে চাপে রাখে স্বাগতিক অ্যাথেন্স। ১২তম মিনিটে আবুবাকারি কৈতার বাঁ পায়ের নিখুঁত শটে এগিয়ে যায় গ্রিসের ক্লাবটি। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৩২তম মিনিটে মার্ক কুকুরেয়ার ক্রসে জুড বেলিংহ্যামের দারুণ ফিনিশিংয়ে সমতায় ফিরে রিয়াল। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তেজনা আরও বাড়ে। ৭৫তম মিনিটে স্তাভরোস পিলিওসের বাঁ পায়ের শটে ২-১ ব্যবধানে আবারও এগিয়ে যায় অ্যাথেন্স। তবে রিয়াল মাদ্রিদ দ্রুতই ঘুরে দাঁড়ায়। তিন মিনিট পর ৭৮তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের ক্লিনিক্যাল ফিনিশিংয়ে ম্যাচে ২-২ সমতা ফেরে।

ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়তার চূড়ান্ত রূপ দেখা যায়। নির্ধারিত সময়ের পর চার মিনিটের যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে বক্সের বাইরে থেকে ফেদে ভালভার্দের বুলেট গতির শট সরাসরি অ্যাথেন্সের জালে আশ্রয় নেয়। গ্যালারিকে স্তব্ধ করে দেওয়া এই গোলটি রিয়ালকে ৩-২ গোলের স্মরণীয় এক কামব্যাক জয় এনে দেয়। পুরো ম্যাচে পিছিয়ে পড়েও ভালভার্দের সেই রকেট শটে তিন পয়েন্ট নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin