যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী রয় কুপার। বিজয়ী হওয়ার পর দেওয়া ভাষণে তিনি ওয়াশিংটনের চলমান ‘বিশৃঙ্খলা ও দুর্নীতি’ মোকাবিলা করার ওপর জোর দিয়েছেন। কুপার বলেন, ওয়াশিংটনের বিশৃঙ্খলা ও দুর্নীতি সাধারণ জনগণের ক্ষতি করছে এবং ভোটাররা তাকে এই পরিস্থিতির অবসানের বার্তা নিয়ে ওয়াশিংটনে পাঠিয়েছেন। তিনি এই বার্তা পৌঁছে দিতে প্রস্তুত বলে জানান।
সাবেক এই গভর্নর তার বক্তব্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গীকার করেছেন। তিনি ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন যুদ্ধ বন্ধ করার পাশাপাশি স্বাস্থ্যসেবা, আবাসন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার প্রতিশ্রুতি দেন। এছাড়া জ্বালানি কিনতে গিয়ে সাধারণ মানুষের পকেটে যে অতিরিক্ত চাপ পড়ছে, তা কমানোর ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।
এদিকে রয় কুপারের এই বিজয় উদ্যাপন করেছেন মিনেসোটা থেকে নির্বাচিত ডেমোক্রেট সিনেটর অ্যামি ক্লোবুচার। উল্লেখ্য, অ্যামি ক্লোবুচার বর্তমানে মিনেসোটার গভর্নর পদেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।





