ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় আবারও রাস্তায় নেমেছেন পোশাকশ্রমিকেরা। রোববার সকাল থেকে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় এই বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভের এক পর্যায়ে কোনাবাড়ীতে একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিকদের এই বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছেন, যার ফলে যান চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।





