দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। পর্যটন কেন্দ্রটিতে দর্শনার্থীদের সুবিধার্থে বর্তমানে নানা ধরনের প্রস্তুতিমূলক কাজ চলছে।
গত রবিবার (২৫ অক্টোবর) পর্যটন গমন বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় দ্বীপটি খোলার বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক প্রবেশের নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। এখন থেকে প্রতিদিন ২ হাজারের পরিবর্তে সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক এই দ্বীপে ভ্রমণ করতে পারবেন।





