ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

Published: October 26, 2026, 12:30 pm

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার কমিটির সাম্প্রতিক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন এবং ভর্তি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।

সভা সূত্রে জানা গেছে, গুচ্ছভুক্ত তিন ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৯, ২০ ও ২৭ মার্চ অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

ভর্তি কমিটি জানিয়েছে, গুচ্ছের কেন্দ্রীয় নিয়ন্ত্রক কমিটি ১৯ থেকে ২৭ মার্চের মধ্যে পরীক্ষা আয়োজনের বিষয়ে অবহিত করেছে। সেই অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্র হিসেবে উক্ত তারিখগুলো বিবেচনা করছে। তবে ভর্তি পরীক্ষার এই সময়সূচি চূড়ান্ত হবে গুচ্ছের কেন্দ্রীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে। চূড়ান্ত তারিখ ও বিস্তারিত সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin