না ফেরার দেশে বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল

Published: October 24, 2026, 3:07 pm

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও প্রখ্যাত ক্রীড়া সংগঠক মাহমুদ জামাল মারা গেছেন। শনিবার রাজশাহীতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রসারে নিরলসভাবে কাজ করে গেছেন মাহমুদ জামাল। তিনি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী সদস্য হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত মাহমুদ জামাল ২০০৫ ও ২০০৮ সালে দুই মেয়াদে বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh