সারাদেশে গত ২৪ ঘণ্টায় সংক্রামক ব্যাধি হামের উপসর্গে সাতজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে ১ হাজার ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১২ জন।





