ইসরাইলি প্রেসিডেন্টের ভাষণের সময় ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধি দল

Published: October 15, 2026, 3:17 pm

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক’ সপ্তম শীর্ষ সম্মেলনে (সিআইসিএ) ইসরাইলের প্রেসিডেন্টের বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশ প্রতিনিধি দল ওয়াকআউট করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল এই কূটনৈতিক প্রতিবাদ জানায়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট তার বক্তব্য শুরু করার পরপরই প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল প্রতিবাদস্বরূপ হল রুম ছেড়ে বেরিয়ে আসে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ইসরাইলের প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে বাংলাদেশের সঙ্গে আরও কয়েকটি দেশের প্রতিনিধি দলও এই ওয়াকআউটে অংশগ্রহণ করে। উল্লেখ্য, এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা ও আস্থা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে আজারবাইজানের রাজধানীতে সিকার এই সপ্তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin